[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে ৭০পিস ইয়াবাসহ জিয়া সাইবার ফোর্সের নেতা গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক শামীম হোসেন উপজেলার চকমুনু গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি বলে জানা গেছে।

র‌্যাব-৫ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাটোর এসআরবি ক্যাম্পের একটি টহল টিম বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাণীনগর উপজেলা সদরের রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শামীম হোসেনকে ৭০পিস ইয়াবাসহ আটক করা হয়। র‌্যারের পক্ষ থেকে শামীম হোসেনের বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, র‌্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেছে। দায়েরকৃত মামলায় যুবক শামীম হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এমরান হোসেন বলেন, শামীম জেলা কমিটির সহ-সভাপতি পদে আছে। তার বিরুদ্ধে দ্রুতই সাংগঠনকি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।