[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানীদের নগদ অর্থ সহায়তা প্রদান করলেন এমপি লাভলু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানীদের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু । বৃহস্পতিবার সকালে তার পক্ষ  থেকে  ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
​এমপি লাভলুর  বাসভবন থেকে এই অর্থ  ক্ষতিগ্রস্তদের হাতে  তুলে দেন।
​উল্লেখ্য,  ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি  দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েন।
​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই বিপদের সময়ে এমপি রবিউল আওয়াল লাভলু ও বিএনপি দলের পক্ষ থেকে পাওয়া সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এই সহায়তা তাদের পুনরায় ব্যবসা শুরু করতে কিছুটা হলেও সাহায্য করবে।
​উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ জানান, সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের খবর শুনেই তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিকভাবে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি আশ্বাস দিয়েছেন যে, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা করা হবে এবং তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।