[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে।  ​উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়-এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.লোকমান হোসেন, এসআই মো. লিটন  প্রমুখ।
​আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার সুরক্ষা, তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা সুনিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবাসহ সার্বিক কল্যাণ সাধনে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রবীণ ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।