[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন কোয়ার্টার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ইউএনওর কোয়ার্টারসহ নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালিয়া গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চৌহালীর আয়োজনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১কোটি ৬৬লক্ষ টাকা ব্যায়ে
চৌহালী উপজেলা পরিষদ  কমপ্লেক্স এর দ্বিতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
 এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল করিম, উপসহকারি প্রকৌশলী মামুনুর রহমান,  খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান,বিএনপির সাবেক সহসভাপতি আনিসুর রহমান সিকদার,  আ. জব্বার মাস্টার, সাবেক ইউপি সদস্য আঃজব্বার মিয়া, সাবেক সেনাসদস্য মাইন উদ্দিন, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম মোল্লাসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বর্তমান সরকার ও প্রশাসন সহ দেশ বাসির শান্তির লক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।