[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

এসএসসি ৯০ নাগরপুরের উদ্যোগে আনন্দ ভ্রমণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
 ” আলোকিত হও, আলোকিত করো ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাৎসরিক নৌকা ভ্রমণের পর, বন্ধুত্বের ব্যাপক উৎসাহ, উদ্দীপনার প্রেক্ষিতে আনন্দ ভ্রমণ সিলেট আয়োজন করা হয়। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এসএসসি ৯০ এর বন্ধু ও বান্ধবীদের নিয়ে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। তিন রাত দুই দিনের এ আনন্দ ভ্রমণের সার্বিক সহযোগিতা করেন, সিলেটে কর্মরত সিসিক প্রধান ডা. জাহিদুল ইসলাম সুমন।
গত ২৪,২৫,২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ আনন্দ ভ্রমণে ভোলাগঞ্জের সাদা পাথর, চা বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে রাতার গুল ছিল দিনব্যাপী কার্যক্রম। পরবর্তী দিনে জাফলং এর জিরো পয়েন্ট সহ মায়াবী ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ ও বিকেলে লালাখাল, খাসিয়া পল্লীসহ অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়।
আয়োজক কমিটির প্রদান সমন্বয়ক হিসাবে কাজ করেন, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন, সাবেক সেনা সার্জেন্ট নজরুল ইসলাম খান ও মাধ্যমিক সহকারি শিক্ষক শওকত আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ ডা. তামান্না খান, সিলেট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪২ জন বন্ধু ও বান্ধবী।
প্রতিটি স্পটে পূর্বপরিকল্পনা মতে স্থানীয় টুরিস্ট বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতায় ভ্রমণটি হয়ে উঠে নিরাপদ ও আনন্দময়। আয়োজক কমিটির পক্ষ হতে সিটি কর্পোরেশনসহ স্থানীয় প্রশাসনকে এসএসসি ৯০ নাগরপুরের পক্ষ হতে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।