[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় পুলিশের  বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে মঙ্গলবার পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা, একটি দেশীয় অস্ত্র চাকু, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। ​পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে রুহিয়া থানা পুলিশ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক-পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তার ওপর থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন, রুহিয়া থানার কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মোঃ লাল মিঞা (৪১) এবং একই গ্রামের (কালীবাড়ী) মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মজিদুল ইসলাম (৩২)। ​পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা, দুটি সিমসহ একটি বাটন মোবাইল এবং ১২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি একপাশ ধারালো দেশীয় চাকু উদ্ধার করা হয়। ​এ বিষয়ে রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি যৌথ মামলা (মামলা নং-০৮, তারিখ: ২৯/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।