[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার ১৮নং গোড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তি প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
১৮নং গোড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, অভিভাবকদের দায়িত্ব এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা খান।
১৮ নং গোড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খন্দকার আমিনুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সেলিনা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল আলম।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান বক্তা আরিফ হোসেন বলেন, তাদের এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তারা।
অত্র বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম  বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, পাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এবং তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফজাল হোসেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নুরুন্নাহার।
 বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন নুহু মিয়া, সামছুল হক, ওয়াদুদ খান, রিপা রায়, মেহেদী হাসান, রোকেয়া খাতুন, কামাল হোসেন, রফিকুল ইসলাম, কামরুন্নাহার ও আলী আশরাফসহ অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ
২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির চার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তারা হলো—তামিম ইসলাম, সিজানুর ইসলাম সানি, শামীমা ইসলাম মায়া ও নুরুন্নাহার খাতুন জীম। এছাড়া সাধারণ বৃত্তি পেয়েছে শোয়াইবুর রহমান, সামিউল ইসলাম সানি ও নাবিলা আক্তার।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।