[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবানের লামা উপজেলার গুরুত্বপূর্ণ লামা-ফাইতং সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও যানবাহন চালকদের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের পিচ ও মাটি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফাইতং সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় মুরুং পাড়া,ফাদুরছড়া,ব্রিকফিল্ড এলাকার কয়েকটি স্থানে ও  বদরটিলা নামক স্থানে সড়কের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকালে এসব গর্তে পানি জমে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এছাড়াও বদরটিলার নিচে ব্রীজটি দু,পাশে আবার ভেঙে ঝুঁকিপূর্ণ গতের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনের কারণে প্রতিদিন তাদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহকারী আবু তাহের,আব্দুর রহমান,সাইফুলসহ কয়েকজন জানান , “আমাদের জীবন-জীবিকা এই মোটরসাইকেল চালানোর ওপর নির্ভরশীল। কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”
স্থানীয় ব্যবসায়ী কফিল উদদীন, রুবেল, পুতু,সোলতান জানান, এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য গজালিয়া-বানিয়াছড়া সড়কটি মেরামত করা জরুরি। পাশাপাশি ভারী যানবাহন চলাচল হতে দূরে থাকার দরকার।
চিয়ন মুরুং পাড়ার কারবারি চিংতক ম্রো বলেন, আমাদের পাড়া থেকে অসুস্থ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। রাস্তার খারাপ অবস্থার কারণে একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত এই সড়ক সংস্কার করা জরুরি।
লামার ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুক বলেন, “সড়কটির বেহাল অবস্থা নিয়ে প্রায় তিন মাস আগে উপজেলা এলজিইডি অফিসে চিঠি দিয়েছি। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।
স্থানীয়দের দাবি, লামা-ফাইতং সড়কটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া হলে দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি রোগীসহ জরুরি সেবাপ্রার্থীদের দুর্ভোগও কমবে।
লামা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ বলেন, এ বিষয়ে অফিস অবগত আছেন, সংস্কারের জন্য উপরে জানানো হয়েছে এবং সমাধানের আমরা চেষ্টা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।