[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নামা শ্যামপুর ৫৮ নং ওয়ার্ডে গ্যাস সংকটের স্থায়ী সমাধান দাবিতে তিতাস অফিসে স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে রায়েরবাগ তিতাস গ্যাস অফিসে স্মারকলিপি প্রদান করেছে ‘নামা শ্যামপুর সচেতন নাগরিক ৫৮ নং ওয়ার্ড’-এর উদ্যোগের স্থানীয় বাসিন্দারা ও সাধারণ গ্রাহকরা। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
​স্মারকলিপিতে গ্যাস সংকটের নিরসনে ৮ দফা দাবি উত্থাপন করা হয়। স্থানীয় নাগরিকদের অভিযোগ, এর আগেও গ্যাস সমস্যার প্রতিকার চেয়ে বেশ কয়েকবার স্মারকলিপি প্রদান করা হলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
​আজকের এই কর্মসূচিতে রায়েরবাগ গ্যাস অফিসের দায়িত্বে থাকা অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত পাওয়া যায়নি। তবে ঢাকা রাজস্ব বিভাগ-১ এর উপমহাব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা কার্যালয়ে উপস্থিত ছিলেন।
​স্মারকলিপি গ্রহণের পর তিনি আন্দোলনকারী নাগরিকদের সাথে কথা বলেন এবং বিষয়টি নিয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
​ভুক্তভোগী গ্রাহক ও সচেতন নাগরিকদের প্রত্যাশা, এবার আশ্বাসের বাণী নয়, বরং দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে নামা শ্যামপুর এলাকার দীর্ঘদিনের গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।