[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দেড় শতাধিক গাছের চারা রোপন করলেন “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন  

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সবুজায়ন ও বনায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় সামাজিক সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’-এর উদ্যোগে দেড় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় সলঙ্গার গোজা ব্রিজ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল।
দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সলঙ্গার বিভিন্ন মাদ্রাসা প্রাঙ্গণ,সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে এসব চারা রোপণ করা হয়।এতে সংগঠনের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার,আব্দুস সালাম মাস্টার, এডমিন হারুনুর রশিদ হারুন,শাহিদুল ইসলাম,মডারেটর তুষার তালুকদার, নাজমুল হুদা,স্বেচ্ছাসেবক সাইদুল ইসলামসহ সংগঠনের একঝাঁক উদ্যমী তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, চীফ এডমিন শাহ আলম।
আয়োজকবৃন্দ জানান,সরকার ঘোষিত বনায়ন কার্যক্রমে মানুষকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সলঙ্গার বিভিন্ন এলাকায় সবুজায়নের উদ্যোগ নেয়া হয়েছে।এরই অংশ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মানব দরদী ব্যক্তির অর্থায়নে ফলজ,বনজ ও ঔষধি জাতের নিম,সজনে,আমলকি,কৃষ্ণচূড়া, বেল,জাম,খেজুর,তাল,ডুমুর,মেহগনি ও শিমুল গাছের দেড় শতাধিক চারা রোপণ করা হয়।
‘প্রিয় সলঙ্গার গল্প’ কর্তৃপক্ষ আরও জানায়,শুধু চারা রোপণ করেই কার্যক্রম শেষ করা হবে না।রোপণ করা চারাগুলো যথাযথভাবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না,তা পর্যবেক্ষণে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।গাছগুলো যাতে টিকে থাকে এবং দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য উপকারী হয়ে ওঠে,সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
আয়োজকদের আশা,এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সলঙ্গা এলাকায় সবুজায়নের পরিধি আরও সম্প্রসারিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।