[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

স্কুলের শিক্ষার্থীদের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকা অপরিসীম-নারী সমাবেশে ইউএনও তাহমিদুল ইসলাম

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদুল ইসলাম বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার সংক্রান্ত ফ্যামিলি কার্ডের তাৎপর্য, নারীর ক্ষমতায়ন, নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা, সরকারি বিভিন্ন সুবিধা ও মানসম্মত শিক্ষার গুরুত্ব দিতে হবে।
তিনি স্কুলের শিক্ষার্থীদের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সন্তানের শিক্ষাজীবনে মায়েদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে  ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
“জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২০২৭ অর্থ বছরের গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সরকারের নির্বাচন ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি ও
প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসের জন্য ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান/২০২৬ নৈতিক ও সামাজিক অবক্ষয়, মানবিক মূল্য রোধ, গুজব, অপতথ্য প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা, মাদক,
বাল্যবিবাহ, প্রতিরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে জন সচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, মানসম্মত শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী জনসচেতনতা ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার সামিউল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আছিম উদ্দিন, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার সামিউল ইসলাম বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সন্তানদের মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের করণীয়, ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব, জুলুম প্রতিরোধ, এবং সামাজিক বিশৃঙ্খলা রোধে করণীয় বিষয়েও বক্তব্য দেন তিনি।
 তিনি আরও বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের নৈতিক শিক্ষা ও সঠিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবারের পাশাপাশি মায়েদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মায়েদের করণীয়, মাদকের কুফল, স্বাস্থ্যকর খাবার গ্রহণে সচেতনতা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
নারী সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নারী, অভিভাবক ও শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জন অংশ গ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।