[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার তোতা আর নেই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর আমাদের মাঝে নেই। তাঁর ইন্তেকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি, কার্যনির্বাহী পর্ষদ ও সারাদেশের সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিএমএসএস পরিবার।
তাঁর মৃত্যুতে সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএমএসএস কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী পর্ষদের পক্ষ থেকে মহাসচিব সগীর আহমেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, তাঁর মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।