[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড়হাতকোড়া গ্রামের সোনামিয়ার বাড়ি থেকে আম্বর আলীর বাড়ি পর্যন্ত নতুন সড়কে এ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, তানভীর আহমদ। তাঁর নেতৃত্বে উপজেলায় প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা মোসাঃ মুনিরা খাতুন, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার মোছাঃ মিতালি আক্তার, চকমিরপুরের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ আনন্দ মিয়া, চকমিরপুর ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মোঃ আলম খান এবং কলিয়া ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ বাবুর আলীসহ অর্ধশতাধিক আনসার ও ভিডিপি সদস্য।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন ধামশ্বর ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা মোঃ সুজন মিয়া এবং মহিলা নেত্রী মমতাজ বেগম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।