[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, হাসুয়া মোবাইল-টাকা উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলার বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর সড়কে গণছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১৩২০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর সড়কের ইসলামের ভিটা নামক স্থানে গণছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের হয়।

রাণীনগর থানার (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামক স্থানে ছিনতাইকারীরা মোটরসাইকেল আটকে একে একে অন্তত ৮জনকে মারধর করে ৮টি মোবাইল এবং ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের মারধরে এ সময় বেশ কয়েকজন পথচারী আহত হয়। এ ঘটনায় উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসনের ছেলে সুজন হোসেন বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা দায়ের করেন।

ওসি আরো জানান, মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় বগুড়ার সান্তাহার চা বাগান কলোনি এলাকায় অভিযান চালিয়ে আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮) কে গ্রেফতার করা হয়। এরপর ওই রাতেই রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকা থেকে ভুতরাজাপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে নাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের তথ্যমতে- ছিনতাই হওয়া এলাকার জঙ্গল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন এবং ১৩২০ টাকা এবং ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।