[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতোয়ার রহমান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় শ্রেণীতে শ্রেষ্ঠ/গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আতোয়ার রহমান। তিনি উপজেলার ৭নং জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। শিক্ষা প্রসারে বিশেষ অবদান, দক্ষ পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখায় বাছাই কমিটির সর্বসম্মতিক্রমে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।
​এমন গৌরবান্বিত অর্জনে আনন্দ প্রকাশ করে মুহাম্মদ আতোয়ার রহমান বলেন, “আমাকে প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত করায় নির্বাচন কমিটির সকল সদস্য, শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
​উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর তিনি এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। আগামীতে যেন জেলা পর্যায়েও উপজেলার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, সেজন্য তিনি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।