[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন করেন – ইউএনও মেহেদী হাসান শাকিল 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৩সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোদালিয়া বাজারসংলগ্ন  নবনির্মিত চৌহালী সাব-জোনাল অফিস প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার
মো. ছানোয়ার হোসেন, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল, নির্বাহী প্রকৌশলী (এসওডি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, টাঙ্গাইলের মো. সজিবুল হাসান, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দীন, চৌহালী সাব-জোনাল অফিসের এজিএম কাজী মোজাম্মেল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, চৌহালী এস বি এম কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব,  জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রউফসহ টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর-চৌহালী এলাকার ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
চৌহালীতে নতুন সাব-জোনাল অফিস চালুর ফলে চৌহালী উপজেলার বিদ্যুৎ-সংক্রান্ত সেবা ও গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যক্রম আরও সহজ ও দ্রুততর হবে বলে সংশ্লিষ্টরা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।