[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় শিম চাষে জৈব বালাইনাশক ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক  

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলায় আগাম শীতকালীন সবজি শিমের ফুল ঝরা, রোগবালাই ও পোকামাকড় দমন বিষয়ে কৃষকদের সচেতন করতে মাঠ পর্যায়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে শিম চাষে জৈব বালাইনাশক ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে আগাম জাতের শিম চাষ করে লাভবান হচ্ছে কৃষক।
সম্প্রতি গ্রীষ্মের ক্ষতি পুষিয়ে নিতে উপজেলার  বিভিন্ন এলাকায় কৃষকেরা ব্যাপকভাবে আগাম শীতকালীন সবজি চাষ শুরু করেছেন।
এই আগাম শিম চাষে ফুল ঝরে পড়া এবং পোকার আক্রমণ একটি বড় সমস্যা, যা সমাধানে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের সাথে সরাসরি কথা বলছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন।
উপজেলা প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে বাণিজ্যিক ভাবে শিমের আবাদ হচ্ছে। এ বছর ১৪৫০ হেক্টর জমিতে শিমের আবার হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩৩৫০ মে:টন।
উপজেলার চাঁদভা, মাছপাড়া, দেবোত্তর সহ বিভিন্ন ইউনিয়নে উচু মাচা করে শিম চাষাবাদ করে থাকে এই এলাকার কৃষকেরা। যাতে সহজে বৃষ্টির পানি প্রবেশ করে শিম গাছ নষ্ট হতে না পারে। এছাড়াও মাচা পদ্ধতিতে শিমের চাষ করা হয় যাতে রোগ বালাই পোকা মাকডের উপদ্রব্য কম হয়।
আটঘরিয়া উপজেলায় আগাম অটো, রুপবান, কেরালা, চকলেট, ঘৃত কাঞ্চন জাতের শিমের চাষ করে থাকেন। আগাম শিমের কারণে এই উপজেলায় শিম বাণিজ্যিকভাবে চাষাবাদ করে কৃষকেরা লাভবান হচ্ছে।
কৃষক প্রতি কেজি শিম বাজারে পাইকারি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা দরে।
সেজন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন।
ফলন বৃদ্ধির জন্য শোষক জাব পোকা দমনের জন্য কৃষককে হলুদ আঠালো ফাঁক এবং বালাই নাশক ব্যবহারের জন্য উঠান বৈঠক করে থাকেন।
কৃষি বিভাগ হলুদ কাঁঠাল ফাঁদ ব্যবহার করলে জাব পোকা গাছের পাতার ফলের রস খেতে পারে না এবং ফলন বৃদ্ধি করে। এছাড়াও বৃষ্টিপাত বেশি হলে কৃষকদের নালা পদ্ধতিতে পানি সু-নিষ্কাশনের ব্যবহার করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও কীটনাশকের সঠিক ব্যবহার পদ্ধতি এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব বালাই নাশোকের ব্যবহার বৃদ্ধি করে চাষাবাদের জন্য কৃষককে উঠান বৈঠকে হাতে কলমে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা।
শিমের ফলন বৃদ্ধির জন্য জাব পোকা দমনের জন্য হলুদ আঁঠালো ফাঁদের ব্যবহারে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের উদ্বুদ্ধ করছে।এছাড়াও রোগবালাই পোকামাকড় দমনে উঠান বৈঠক এর মাধ্যমে কৃষককে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।