[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

তালার শিরাশুনিতে নিসন্তান মোসলেমউদ্দীনের ক্রয়কৃত জমির ফসল পুড়িয়ে নষ্টের অভিযোগ 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনিতে অসুস্থ, অসহায়, নিসন্তান  মোসলেমউদ্দীনের ক্রয়কৃত রেকর্ডীয় জমিতে লাগানো ফসল পোড়া ওষুধ দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত. নেছার আলী শেখের পুত্র এক সময়কার আওয়ামী লীগ নেতা বর্তমানে জামাতের নেতা পরিচয়দানকারী,ভূমিদস্যু মহিউল হাসানের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোসলেম উদ্দিন শেখ জানান, শিরাশুনি গ্রামের  মৃত. তয়েব আলী শেখের স্ত্রী মৃত. আইফুল ওরফে আয়েশা বেগমের নিকট থেকে শিরাশুনি মৌজার,জে এল নং- ১০৩,ডিপি খতিয়ান- ২০৬,সাবেক দাগ- ৪৬১,হাল দাগ -৬৭৮,জমির পরিমান- ৫৭ শতক ৩০/৬/১৯৯৮ সালে কোবলামূলে আমি ক্রয় করি। পরবর্তীতে উক্ত জমি বিআরএস জরিপে আমার নামে রেকর্ড করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি।
সম্প্রতি উক্ত জমির উপর কু-নজর পড়ে এক সময়কার আওয়ামী লীগ নেতা বর্তমানে জামায়াত নেতা পরিচয় দানকারী  মহিউল হাসানের। তারপর থেকে শুরু হয়  আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা ও হয়রানি।
আমার বিরুদ্ধে তার দেওয়া মিথ্যা মামলায় গত ১৬ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে গেলে সেই সুযোগে মহিউল হাসানের নেতৃত্বে মুক্তার আলী শেখ,কবির হোসেন,জাহাঙ্গীর হোসেন, আশরাফুল শেখ,সাঈদ শেখ,জাহিদ শেখ,আনিসুর সেখ,আহাদ শেখ,এরশাদ শেখ,আনিসুর শেখ সহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার লাগানো ফসল পোড়া ওষুধ স্প্রে করে পুড়িয়ে  নষ্ট করে দিয়ে জমিটি জবরদখলে নেওয়ার চেষ্টা করে। এবং বলে এই জমিতে গেলে আমাকে পিটিয়ে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ ঘটনায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরো বলেন,আমি যে মালিকের নিকট থেকে জমি ক্রয় করেছি মহিউল হাসান না কি ওই মালিকের নিকট থেকে জমি ক্রয় করেছে। জানা মতে আমার দলিল আগে করা, তার দলিল পরে।তাহলে ওই মালিকের যে জমি ছিল তা আগেই বিক্রয় করা হয়ে গেছে, পরবর্তী দলিলে সে কিভাবে জমি পায়? আমি এই ভূমিদস্যু মহিউল হাসানের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে অভিযুক্ত মহিউল হাসানের নিকট জানতে চাইলে তিনি বলেন,ওই জমিতে আমি আদালত থেকে স্ট্রে অর্ডার নিয়েছি। তিনি দাম্ভিকতার সাথে বলেন বড় বড় নেতারা আমার সাথে রয়েছে। আমি যেটা করেছি ঠিক করেছি।
এ বিষয়ে ঐ এলাকায়
উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিসন্তান  মোসলেম উদ্দিনের ক্রয়কৃত সম্পত্তি
 সঠিক বিচারের মাধ্যমে তাদের হাত থেকে রক্ষা করতে পারে  তার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।