[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পরাগ পাবনা যুবদলের শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ দিনের সফরে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পাবনার কৃতিসন্তান খালেদ হোসেন পরাগ। ইতোমধ্যেই তার পরাষ্ট্রমন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে সরকারি সফরের প্রশাসনিক মঞ্জুরি জ্ঞাপনের আদেশ জারি দেওয়া হয়েছে।

ঐতিহাসিক এ সফরে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রায়হান নয়ন।

এ সময় তিনি শুভেচ্ছা বার্তায় জানান, পাবনা শহরের ধুলা মাটি থেকে বেড়ে উঠা খালেদ হোসেন পরাগ তার সততা ও কর্মদক্ষতার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন হয়ে উঠেছেন। তার উদাহরণ স্বরুপ খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত আলোকচিত্রী হয়েছেন। পৃথিবীর অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতিসংঘের মতো জায়গায় প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রের প্রতিনিধিত্বের অংশীদার হবেন যা অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। আমরা পাবনাবাসী ও জেলা যুবদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠক ও বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে খালেদ হোসেন পরাগও অংশ নিবেন এবং চিত্রধারণ করবেন।

উল্লেখ্য, খালেদ হোসেন পরাগ পাবনা পৌর এলাকার শালগাড়িয়া থানাপাড়ার মৃত তোসাদ্দেক হোসেন বেনু এবং মোছাঃ আনোয়ারা হোসেনের সন্তান। তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক ও ছবির গল্পের প্রতিষ্ঠাতা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।