[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে মাদক সম্রাট ওমর আলীর বিরুদ্ধে ৬ গ্রামের মানুষের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলায় মাদক ব্যবসায়ী ওমর আলীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছয়টি গ্রামের মানুষ। ‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’—এই শ্লোগান নিয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর, আড়িংগাইল ও মল্লিকবাইন তিনমাথা মোড়ে যৌথ উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মাদক সম্রাট ওমর আলী ও তার সহযোগীদের হুমকির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। আজির উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে এবং ফয়সাল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ছয় গ্রামের সম্মিলিত কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজিল হোসেন এবং সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাওসার ও মানসুক আলমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, চাটমোহরের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী ওমর আলী। তার বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি হচ্ছে। এর ফলে এলাকায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে। শিশু, কিশোর, তরুণ, যুবক ও বৃদ্ধ—সবাই মাদকে আসক্ত হয়ে পড়ছে। সমাজে চুরি ও বিশৃঙ্খলা বেড়ে গেছে। তিনি পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী হলেও প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। বক্তারা দাবি করেন, ওমর আলীকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। না হলে তাকে এলাকাছাড়া করা হবে। নিজের সন্তানের ভবিষ্যৎ ভাবতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা প্রতিটি ওয়ার্ড ও গ্রামে মাদকবিরোধী কমিটি গঠনের পরামর্শ দেন।
এর আগে মহেলা, মল্লিকপুর, কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন ও বারোকনা গ্রামের পাঁচ শতাধিক মানুষ মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে ছয়টি গ্রামের বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।