[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে সোভা স্বাস্থ্য প্রকল্পের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে ‘সোভা’ সংস্থার উদ্যোগে দক্ষ জনবল তৈরী এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে সোভা স্বাস্থ্যসেবা প্রকল্পের বিশেষ প্রশিক্ষণ কোর্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কলেজ মোড় এলাকায় এ সংস্থার প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, ‘সোভা’ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর ও বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ছিলেন,আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সোভা সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মহেশ চন্দ্র রায়। সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মজিদ জানান, প্রশিক্ষণ কোর্সটি মাসব্যাপি চলমান থাকবে। এ প্রশিক্ষণ কোর্স আগামী ১৮ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হবে।স্বাস্থ্যসেবা কর্মীদের মাঠ পর্যায়ে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার মাপা, রুক্তের গ্রুপ নির্ধারণ, গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ করা সহ নানা রোগের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য খাতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদানসহ ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো হবে। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রধান অতিথি ডা. হুমায়ুন কবীর তার বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরীতে এই প্রশিক্ষণ কোর্সটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজ পরিচালনা করার পরামর্শ দেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ মাসব্যাপি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।