[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ার উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা উদযাপিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রুহিয়া উপজেলার রামনাথ হাট কেন্দ্রীয় শ্রী শ্রী বিশ্বকর্মা মন্দির প্রাঙ্গণে ২৬তম কেন্দ্রীয় পূজার আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
পূজা শেষে দুপুর সাড়ে ১২টায় আগত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ হিসেবে অন্নভোগ বিতরণ করা হয়। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন রয়েছে। পরে ধর্মীয় রীতি অনুযায়ী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
এ বিষয়ে রামনাথ হাট কেন্দ্রীয় বিশ্বকর্মা পূজা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বর্মন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে পূজা উদযাপন করা হচ্ছে।
রুহিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র রায় বলেন, উপজেলার বিভিন্ন মণ্ডপে শান্তিপূর্ণভাবে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।