[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঢোলারহাট থেকে ব্যারিস্টার স্কুল পর্যন্ত সড়ক বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২নং আখানগর ব্যারিস্টার স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকা সড়কটির অধিকাংশ জায়গা খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও পিচের আস্তরণ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পানি জমে গর্তগুলো আরও ভয়াবহ আকার ধারণ করে।
এদিকে আখানগর ব্যারিস্টার স্কুলের কাছাকাছি সড়কের একটি কালভার্টের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ, শাহাজাহানসহ আরও কয়েকজন জানান, সড়কটি দুটি ইউনিয়নের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এবং প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে। দ্রুত সড়কটি সংস্কার ও কালভার্টের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের দাবি জানান তারা।
এ ব্যাপারে রুহিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও ঢোলারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ওই সড়কটি সংস্কারের তালিকা কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে।
এলজিইডি’র রুহিয়া উপজেলা প্রকৌশলী (অ.দা.) মো. মাবুদ হোসেন জানান, ওই সড়কের মূল এস্টিমেট আমরা ঢাকায় প্রেরণ করেছি। প্রকল্পের অনুমোদন হাতে আসলেই খুব শীঘ্রই রাস্তা এবং কালভার্ট দুটোরই কাজ শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।