[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়া ডিগ্রি কলেজে নবীনদের বরণ, ভালো নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের আইসিটি ভবনের চতুর্থ তলায় এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
কলেজের উপাধ্যক্ষ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আসাদ আলী, আনোয়ার হোসেন, সালেহুর রহমান, আফতাব আরিফ, রাজিউর রহমান এবং প্রভাষক মাহমুদুল হান্নান, বদরুদ্দোজা ও নূর ইসলাম মনা।
এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং কলেজের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষকরা অনার্স শিক্ষাক্রম, ক্লাস-পরীক্ষা, উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।