[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী কার্যালয়ে বৃক্ষরোপণের উদ্বোধন করলেন ইউএনও

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ৬০০টি গাছের চারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। একই সঙ্গে অস্থায়ী উপজেলা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ের ডাকবাংলো চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।
বুরো বাংলাদেশ, ঠাকুরগাঁও অঞ্চলের পক্ষ থেকে ৬০০টি চারা সরবরাহ করা হয়। চারাগুলোর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, জলপাই, আমড়া, কামরাঙা, জাত লেবু, মেহগনি, পেয়ারা ও বেল। প্রতিটি প্রজাতির ৬০টি করে মোট ৬০০টি চারা পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এছাড়া স্থানীয় পর্যায়েও কিছু চারা বিতরণ করা হয়।
এ সময় ইউএনও আলাউদ্দিন বলেন, পর্যায়ক্রমে এসব চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম বাদল, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।