[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপরে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে বুধবার (১৬ সেপ্টেম্বর)সকাল ১০ টায় উপজেলা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদানের পরিবেশ উন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এর আগে দৌলতপুর পৌঁছালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এবং দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।