[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকঢোল আর বদ্যযন্ত্রের তালে চলছে নৌকা। মাঝিরা গাইছে ভাটিয়ালী গান। কন্ঠে তাদের ‘হেইয়ারে হেইয়াহো, মারো টান’। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের সাথে হাজারো দর্শকের করতালিতে উৎসবমুখর চারপাশ।

ভাদ্রের তপ্ত রোদ উপেক্ষা করে গুরুদাসপুরের চেচিয়া নদীতে দুইদিন ব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করল গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার মানুষ। চলনবিল অধ্যুষিত দুই উপজেলার সীমান্তবর্তী গ্রাম খাঁকড়াদহ, শরীফপুর, কচুগাড়ী ও ভিটা কাজিপুর এলাকায় এ নৌকা বাইচকে কেন্দ্র করে বাড়ি বাড়ি আত্মীয়স্বজনের আগমন ঘটেছে। নদীর দুইপাড়েও হাজারো উৎসুক দর্শকের ভীড় পরিলক্ষিত হয়।

বুধবার বিকেল ৩টায় উপজেলার খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে বাইচের ফাইনাল পর্ব শুরু হয়। বাইচে ৭টি গ্রুপে বিভক্ত হয়ে ১৪টি নৌকা অংশ নেয়। তুমুল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কচুগাড়ী একতা এক্সপ্রেস, দ্বিতীয় হয় কচুগাড়ী রিয়াদ এক্সপ্রেস ও ৩য় হয় সোনার মদীনা এক্সপ্রেস। সবশেষে পানশী নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নৌকাবাইচের আয়োজক বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম। প্রথম বিজয়ীকে বড় ফ্রিজ, দ্বিতীয়কে ৩২ ইঞ্চি এলইডি ও তৃতীয় বিজয়ীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। বাইচে অংশ নেয়া অন্যান্য নৌকার মালিকরাও সৌজন্য পুরস্কার পান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।