[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের কারিগর কর্মশালা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
“আপনজনের শক্তিতে এগিয়ে চলি”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আনোয়ার সিমেন্ট শীটের কারিগর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মেসার্স প্রগতি ট্রেডার্সের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে এ কারিগর কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রগতি ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন চন্দ্র দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার সিমেন্ট শীটের এরিয়া ম্যানেজার মো. ফেরদৌস আলম, ধনবাড়ী-গোপালপুর এলাকার বিক্রয় অফিসার মো. আব্দুল আজিজ,,
বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল হোসেন  ব্যবসায়ী ও সাংবাদিক মো. নুর আলম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার মো. রাব্বি হোসেনসহ আনোয়ার সিমেন্ট শীটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সিমেন্ট শীটের কারিগররা।
কর্মশালায় আনোয়ার সিমেন্ট শীটের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারবিধি, স্থায়িত্ব এবং সঠিকভাবে স্থাপন ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কারিগরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ কারিগরদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানসম্মত কাজ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের কর্মশালা কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে কর্মশালায় অংশগ্রহণকারী কারিগরদের মধ্যে সৌজন্য উপহার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।