[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
 নওগাঁর আত্রাইয়ে ডোবার পানিতে ডুবে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩সেপ্টেম্বর) দুপুরের দিকে বাড়ি সংলগ্ন কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত শামসুদ্দিন আহমেদ রকি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

জানা যায়, রোববার সকালে বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। কাজ করার সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।