[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

থানা ও ব্যাংকের সামনেই মরণফাঁদ: রুহিয়া-রামনাথ সড়কে পিচ উঠে বড় গর্ত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থেকে রামনাথ হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
রুহিয়ার প্রাণকেন্দ্র দিয়ে যাওয়া এই সড়কটি খাদ্য গুদাম, সোনালী ব্যাংক, স্বাস্থ্য কেন্দ্র, ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানা, রামনাথ হাট ও বাংলাবাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তার পলেস্তারা উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রুহিয়া থানা ও সোনালী ব্যাংকের সামনের অংশের অবস্থা অত্যন্ত নাজুক।
বর্ষা মৌসুমে সড়কের খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় গভীরতা বোঝা যায় না, ফলে যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ে।
স্থানীয় বাসিন্দা ইমরান, মুন্না, আশিকসহ অনেকেই জানান, প্রতিবছর সাময়িক মেরামত করা হলেও তা ১-২ দিনের বেশি স্থায়ী হয় না। তারা টেকসই ও স্থায়ী সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, এলজিইডির প্রকৌশলীরা সড়কটি পরিমাপ করে গেছেন, বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।