[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রী’র আহ্বান: গোলাপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯:০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মশার বংশবৃদ্ধি রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ” ও “চৌঘরী যুব সংগঠন” এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​ভিডিও কনফারেন্স পরবর্তী আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ অনুসরণ করে ডেঙ্গু মোকাবিলায় গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার অনুরোধ জানান এবং নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সচেতন করার তাগিদ দেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

​সভায় ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা জারি করেন ইউএনও।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।