[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদ বগুড়ার গাবতলীতে বদলি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদকে বগুড়া জেলার গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বদলি করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোসাম্মাৎ খাদিজা খাতুন স্বাক্ষরিত ০৫.৪৩.০০০০.০০০.০১১.০১.০০০১.২৫.২৬৪ নম্বর স্মারকে এ আদেশ জারি করা হয়।
ফয়সাল মাহমুদ ৪০তম বিসিএসের কর্মকর্তা। ঢাকায় জন্মগ্রহণকারী এই কর্মকর্তা ২০২৫ সালের ১৫ অক্টোবর পদোন্নতি পেয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি আরএম শাখা, ভিপি শাখা, তথ্য ও অভিযোগ শাখা এবং উন্নয়ন ও পর্যটন সেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, চাটমোহর উপজেলার আগের সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল পদোন্নতি পেয়ে সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। তার স্থলাভিষিক্ত হিসেবেই ফয়সাল মাহমুদ চাটমোহরে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবার তাকে গাবতলী উপজেলায় বদলি করা হলো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।