[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

লাউ বিক্রি ৪০ হাজার, খরচ ১ লাখ ৫০ হাজার: পচন রোগে দিশেহারা রুহিয়ার কৃষক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় লাউ গাছের গোড়া ও পাতায় পচন রোগ দেখা দেওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা। রোগের কারণে আশঙ্কাজনক হারে ফলন কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
রুহিয়া উপজেলার ঘনিমহেষপুর গ্রামের মন্ডলাদাম মৌজায় ৩ বিঘা জমিতে লাউ চাষ করেছেন কৃষক মো. কাশেম আলী। তার ছোট ভাই মো. রকিব জানান, জমি চাষ থেকে শুরু করে সার, কীটনাশক ও শ্রমিক খরচ মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।
কিন্তু রোগের কারণে প্রত্যাশিত ফলন পাওয়া যায়নি। এখন পর্যন্ত লাউ বিক্রি করে মাত্র ২০ হাজার টাকা আয় হয়েছে। ক্ষেতে যে  অবশিষ্ট লাউ আছে তা বিক্রি করে সর্বোচ্চ  ২০ হাজার টাকা পাওয়া যেতে পারে।
রকিব বলেন, গাছের গোড়া ও পাতায় বিভিন্ন রোগ দেখা দেওয়ায় ফলন মারাত্মকভাবে কমে গেছে। হিসাব করে দেখছি প্রায় ১ লাখ ১০ হাজার টাকা লোকসান হবে। দ্রুত কৃষি বিভাগের পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা না পেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব নাসিরুল আলম বলেন, ওই কৃষকের মোবাইল নম্বর ও ঠিকানা আমাকে পাঠালে আমি তার সঙ্গে যোগাযোগ করব। কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।