[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অতিরিক্ত সার মজুদ ও অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেলে রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের কালিতলা বাজারে অবস্থিত “হবিবর ট্রেডার্স”-এর স্বত্বাধিকারী মো. হবিবর রহমানকে এ জরিমানা করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানের সময় রুহিয়া উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নাসিরুল আলম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির জানান, অননুমোদিতভাবে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় “সার ব্যবস্থাপনা আইন, ২০০৬”-এর ১২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে অতিরিক্ত মজুদকৃত সার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।