[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত সভায় উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী শাহজাহান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা গ্রাম আদালত সমন্বয়কারী আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, প্যানেল চেয়ারম্যান আজাহার আলী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শারমিন জাহান বিথী, গোপালপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রুবেল আহমেদ এবং ইউপি গ্রাম আদালত পেশকার মো. মেহেদী হাসান।
এ সময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।