[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক আমিরুল হকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের স্কাউট আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্কাউট-এর এএলটি প্রতিনিধি ইকবাল হোসেন এবং জেলা স্কাউট লিডার ও রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার বর্মন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিরুল হক, ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস, স্কাউট শিক্ষিকা দিপালী রানী, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক সতীশ চন্দ্র রায় ও বিএসসি শিক্ষক শফিকুল আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান এবং স্কাউট দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।