[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাইরাসের থাবায় রুহিয়ার সবজি ক্ষেত: পুঁজি হারানোর শঙ্কায় কৃষক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় সবজি চাষীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সম্প্রতি এখানকার করলা ও বেগুন গাছ এক ধরনের ক্ষতিকর ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে, ফলে গাছে ধরেছে পচন। সরেজমিনে রুহিয়া এলাকার ৩ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী টাওয়ার মার্কেট সংলগ্ন জমিগুলোতে গিয়ে দেখা যায় এক আশঙ্কাজনক চিত্র। অধিক লাভের আশায় যেসব কৃষক ধান চাষ বাদ দিয়ে সবজি চাষ শুরু করেছিলেন, তারা এখন চরম বিপাকে। লাভ তো দূরের কথা, মূল পুঁজি তোলা নিয়েই দেখা দিয়েছে ঘোর সংশয়।
স্থানীয় কৃষক গুলজার হোসেন তার ক্ষোভ ও দুর্দশার কথা জানিয়ে বলেন, “আমি গত ৩ বছর ধরে ৪ বিঘা জমিতে সবজি চাষ করছি। কিন্তু বারবার পোকা ও ভাইরাসের আক্রমণে ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। লাভ তো হচ্ছেই না, উল্টো চালানের টাকাই উঠছে না।”
পোকামাকড় ও ভাইরাসের আক্রমণ থেকে ফসল বাঁচাতে কৃষকেরা বিভিন্ন কীটনাশক কোম্পানির শরণাপন্ন হলেও কোনো কার্যকর ফল পাচ্ছেন না। শুধু তাই নয়, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক সময়ে পাশে না পাওয়ার অভিযোগও রয়েছে। কৃষক গুলজার, মিঠুন, ছাবিরুল ও ভোলা মাস্টার সহ একাধিক স্থানীয় কৃষক আক্ষেপ করে জানান, বালাই দমন বা আধুনিক চাষাবাদের পরামর্শের জন্য তারা কৃষি কর্মকর্তাদের কাছে পান না। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বছরে দু-একদিন ইউনিয়ন পরিষদে আসলেও সংকটের মুহূর্তে তাদের খোঁজ মেলে না।
কৃষকদের এই ভোগান্তি ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অ:দা:) নাসিরুল আলম জানান, “ভুক্তভোগী কৃষকদের নাম ও ঠিকানা মেসেজ বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমি আগামীকালই সেখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সরজমিনে পরিদর্শনের জন্য পাঠাচ্ছি।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।