[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. আব্দুল কাদের সরকার (বিএসসি)। তিনি ইউনিয়ন বাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
উমারপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামের কৃতী সন্তান আব্দুল কাদের সরকার এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চৌহালী উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিগত সরকারের আমলে একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপি-সমর্থিত ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তিনি আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী নির্বাচনে দলীয় সমর্থন পাবে বলে বিশ্বাস করেন তিনি।
আব্দুল কাদের সরকার বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এবং উমারপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছি। একটি স্থায়ী ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ গঠন, সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, বিদ্যুৎ সরবরাহের উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নসহ ইউনিয়নবাসীর বিভিন্ন দাবি পূরণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে মূল্যায়ন করে তাদের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
আব্দুল কাদের সরকার বলেন, “আমি জনগণের ডাকে সাড়া দিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী নির্বাচনে আপনারা আমার পাশে থাকুন। আমি শেষবারের মতো আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।”
তার পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের যুব ও নারী সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা, অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং বৈষম্যহীন সামাজিক পরিবেশ গড়ে তোলা। একই সঙ্গে বাল্যবিবাহ, যৌতুক ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, “অসংখ্য শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে সামাজিক অবক্ষয় রোধ এবং ইউনিয়নের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। জনগণ আমার পাশে থাকলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।”
রাজনৈতিক পরিচয়ের বিষয়ে আব্দুল কাদের সরকার নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলীয় নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল বলেও জানান।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করে আব্দুল কাদের সরকার বলেন, “শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ এবং মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে আমি কাজ করতে চাই। জনগণের সহযোগিতা পেলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।