[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আবেগঘন পরিবেশে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় আটোয়ারী উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায়ী ইউএনও রিপামনি দেবীকে প্রথম সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল এর সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের স্মৃতিচারণসহ নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন। এছাড়াও একই দিনে পৃথক পৃথকভাবে আয়োজনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন, উপজেলা ভূমি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদের সকল কর্মচারী, উপজেলা শিক্ষা পরিবার, উপজেলা চালকল মালিক সমিতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, সাংবাদিক প্রমুখ। পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও রিপামনি দেবী একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। তিনি শুধু জনপ্রতিনিধিদের সাথে নয়, সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর হাস্যোজ্জল আচরণের মাধ্যমে রাষ্ট্রীয় সেবা দিয়েছেন। ইউএনও রিপামনি দেবী বলেন, উত্তরবঙ্গের মধ্যে আটোয়ারীর মানুষ অত্যান্ত সহজ সরল। এখানকার মানুষ খুবই আন্তরিক। আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভালো। তিনি বলেন, আটোয়ারীর উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ।
রিপামনি দেবী গত ২০২৫ সালের ৯ ডিসেম্বর আটোয়ারীতে ইউএনও হিসেবে যোগদান করেন। আটোয়ারীতে তার শেষ কর্মদিবস ছিল ৭ সেপ্টেম্বর ২০২৬ । মাত্র ৯ মাস আটোয়ারীতে দায়িত্ব পালন করে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। তিনি আটোয়ারী থেকে বিদায় নিয়ে সিলেট বিভাগের যে কোন উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করবেন। তিনি সবার কাছে দোয়া –আশির্বাদ কামনা করেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।