[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
এস,এস,সি,দাখিল  ও ভোকেশনাল-২০২৬ এবং A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত-২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছ।
আটঘরিয়া উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক ও  মাদ্রাসা শিক্ষা পরিবারে আয়োজনে এ সময়  অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাওহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক, একাডেমিক সুপারভাইজার শিপ্রাণী মণ্ডল, প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসান আলী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান।
দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্বাহা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আ: আব্দুল আলীম, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন।
কৃতি শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন শেরে সাজিম রানা, ফারিন ফারদিন রিয়া, মনিরা আফরিন মিম,জারিন তাননিম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তাহমিদুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শবান হিসেবে গড়ে উঠতে হবে।
নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নীতি-নৈতিকতা ও মূল্যবোধকে জীবনের অংশ করার আহ্বান জানান তিনি।
তিনি শিক্ষার্থীদের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সবসময় মনে রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিক শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়। মেধার সঙ্গে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে পারলেই ন্যায়ভিত্তিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে ৯০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।