[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় নদীতে পোনা মাছ অবমুক্তকরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
মৎস্যসম্পদ বৃদ্ধি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় গাঢ়ুদহ নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় সলঙ্গা গার্লস স্কুল পয়েন্ট এলাকায় আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
এ সময় রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সবে সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার ও মারুফ হাসান খোকন,সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনু,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার ও আব্দুল মজিদ খান,সলঙ্গা থানা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী,এ্যাড.আব্দুল গফুর,গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা গাঢ়ুদহ নদীর উন্মুক্ত জলাশয়ে রুই,কাতলা,মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।