[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রবিবার বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও প্রার্থী যারা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দ্বি-বার্ষিক সম্মেলন,২০২৬ ইং এ সংগঠনের সভাপতি ও সম্পাদক পদে শেষ মুহূর্তে আলোচনায় রয়েছেন যারা। এবং আগামীকাল রবিবার, ৬ সেপ্টেম্বর বিকাল ২ ঘটিকায় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে ।
এতে করে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীরা ভোটার,ডেলিকেট ও সর্বস্তরের দলীয় নেতা কর্মীদের কাছে সমর্থন ও দোয়া জন্য নিতে অবিরাম ছুটে যাচ্ছেন। এখন বমু বিলছড়িতে চায়ের দোকান থেকে শুরু করে  সব জায়গায় “টক অব দ্য বিএনপির পলিটিক্স” এ পরিনত হয়েছেন।সম্মেলনকে ঘিরে সম্মেলনস্থলসহ আশেপাশে এলাকা  সম্মেলনকে ঘিরে প্রার্থীদের পক্ষে পোষ্টার,ব্যানার ও বিলবোর্ডে সম্মেলনস্থলসহ আশেপাশে  সাজসাজ রব।
শেষ সময়ে সভাপতি পদে জোর আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক মু. নুরুল আবছার এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন।  আরও সাধারণ সম্পাদক পদে বমু বিলছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক (১) মিজানুল হক ও ইউনিয়ন যুবদলের বর্তমান সভাপতি রহিমুল্লাহ (রহিম মেম্বার), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দীন ,সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা সাইফুল ইসলাম, এখলাছুর রহমান,মোঃ ইলিয়াছ ও মোহাম্মদ টিপুর নাম শোনা যাচ্ছে। এর বাইরে আরও থাকতে পারেন বলে বিশ্বস্হসূত্রে জানান দলে স্থানীয় দলীয় নেতা কর্মীরা।
স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর এলাকা হওয়ায় সম্মেলন নিয়ে মানুষের আগ্রহ, উচ্ছাস লক্ষ্য করা যাচ্ছে।  উক্ত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে উপস্থিত থাকার কথা রয়েছে -চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, সম্পাদক এম. মোবারক আলী,সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতলব, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরসহ অনেকেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।