[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভূমি-সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে-আটঘরিয়ায় জেলা প্রশাসক আমিনুল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেছেন, ভূমি-সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নামজারি, খাজনা, খতিয়ানসহ ভূমি সেবায় কোনো ধরনের হয়রানি বা অনিয়ম বরদাশত করা হবে না। ভূমি অফিসের সেবাগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় একদন্ত ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে  গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
তিনি আরও বলেন, নাগরিকদের দালালের মাধ্যমে নয়, সরাসরি সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে সরকারি সেবা গ্রহণের আহ্বান জানান।
গণশুনানিতে স্থানীয় নাগরিকরা ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। এর মধ্যে নামজারি, খাজনা, খতিয়ান এবং জমি-সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন বিষয়ে তারা নিজেদের সমস্যার কথা জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহমিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ, এডিএম লিটন ডালি,
আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা জামায়াতে আমীর নকিবুল্লাহ, একদন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লু মাস্টার, সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, বিএনপি নেতা সেলিম হোসেন, একদন্ত ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত নায়েব মোকাররম হোসেন, ইউপি সদস্য ফরহাদ শিকদার,
একদন্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেনসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
গণশুনানিতে জেলা প্রশাসক স্থানীয়দের অভিযোগ ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
একই সঙ্গে ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।