[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে এমপি লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে  সংসদ সদস্য  রবিউল আওয়াল লাভলু ও তার সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুলের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ আছর নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে  সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বর্তমানে স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু ও তার সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।
অনুষ্ঠানে এমপি ও তার সহধর্মিনীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ ভাবে দেয়া করা হয়। নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মো  গোলাম মোস্তফা গোলামের পরিচালনায়
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নাগরপুর বাজার বণিক সমিতির উপদেষ্টা মো. হাবিবুর রহমান হবি,উপজেলা বিএনপি’র যুগ্ম- সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, এমপির একান্ত সচিব মুশফিকুর রহমান সানি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো.বজলুর রহমান মিন্টু,সহ-সভাপতি মো.শহিদুল রহমান  শহীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক  মো  লুৎফর রহমান,  অর্থ সম্পাদক রাজীব আহমেদ সহ বাজারে বিভিন্ন ব্যবসায়ীরাবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, ওলামা দলের সাধারন সম্পাদক  মো.ফিরোজ খান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।