[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না: এমপি রুমা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না এবং এখানে বহিরাগতের কোনো আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না।
গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি রুমা বলেন, “এই চাটমোহরেই আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। মারা গেলে এখানেই আমার কবর হবে। তাই চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না।” তিনি আরও বলেন, গত নির্বাচনে দল একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছিল। তিনি দিন-রাত পরিশ্রম করে তাকে চাটমোহরে প্রায় ২০ হাজার ভোট এনে দিয়েছিলেন। কিন্তু তিনি এমপি হতে পারেননি। এখন তিনি দলকে বিভক্ত করার চেষ্টা করছেন। তাই এ এলাকায় তাকে মেনে নেওয়া হবে না।
তিনি জানান, গত তিন মাস ধরে তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন থেকে এলাকার উন্নয়নের খবর ফেসবুকে প্রকাশ করবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। এলাকাবাসী যেন তার কাছে আসেন—তিনি সবসময় সহযোগিতা করবেন।
সমাবেশের প্রধান বক্তা পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ বলেন, রুমা সংসদ সদস্য হিসেবে উন্নয়নের দায়িত্ব দেখবেন, আর তিনি সাংগঠনিক বিষয় দেখবেন। এ এলাকায় কোনো বহিরাগত সুবিধা নিতে পারবে না। তিনি প্রশাসনকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলমের সভাপতিত্বে এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, মনির উদ্দিন মনি, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মূলগ্রামের আনোয়ার হোসেন, ডিবিগ্রামের মজনুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, মহিলা নেত্রী শিরিন শিলা, বিলচলনের গোলজার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাদ হোসেন শামীমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।