[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ইউনিয়ন ভিত্তিক পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। খেলোয়াড় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, খেলাধূলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধূলার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ আচরণের মনমানসিকতা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানান। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:প্রা:) জানান, প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, সাঁতার সহ মোট ৩২ টি ইভেন্টে পৃথক পৃথক ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,ক্রীড়া শিক্ষকবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।