[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়া আদর্শ বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
পাবনার আটঘরিয়া আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ভিপি আব্দুল বারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা সমবায় অফিসার জাকিয়া সুলতানা।
সমিতির সাধারণ সম্পাদক ফকির আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, সহকারী পরিদর্শক শামসুল নাহার এবং অগ্রণী ব্যাংক আটঘরিয়া শাখার প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার জাকিয়া সুলতানা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম।
সমিতির সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সদস্যদের কল্যাণে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে।
আটঘরিয়া আদর্শ বহুমুখী সমবায় সমিতি ভবিষ্যতে আরও সফলতা অর্জন করে সদস্যদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি নবীর উদ্দিন বিশ্বাস, সহ-সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ রিপন পারভেজ, প্রচার সম্পাদক মিজানুর রহমান মজনু, দপ্তর সম্পাদক মতিউর রহমান, কার্যকরী সদস্য জাকির হোসেন, ইদ্রিস আলী,
আব্দুল করিম, আবুল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা।সভা শেষে বাজারের সাতজন শ্রেষ্ঠ ব্যবসায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।