[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানাধীন চকমিরপুর এলাকার আলী আকবরের বসতবাড়ির একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চকমিরপুর গ্রামের মোঃ আলী আকবর (৩২), পিতা মৃত বছির উদ্দিন বেপারী এবং একই এলাকার মোঃ বাচ্চু মিয়া (৩৫), পিতা মৃত মাঈন উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-১৯০, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬-এর ভিত্তিতে পুলিশের একটি দল দিবাকালীন জরুরি মোবাইল ডিউটিতে ছিল। সকাল ১০টার দিকে দৌলতপুর বাজার এলাকায় অবস্থানকালে পুলিশ সংবাদ পায়, চকমিরপুর এলাকায় একটি বসতবাড়ির টিনের ঘরে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জকে অবহিত করে পুলিশের একটি দল সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় মোঃ আলী আকবরের পরিহিত লুঙ্গির বাম পাশের কোচ থেকে ২০ পিস এবং মোঃ বাচ্চু মিয়ার লুঙ্গির বাম পাশের কোচ থেকে ৫ পিস—মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় বাদী এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম, বিপি-৭৪৯২০১৬১৫১, দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেছেন।
দৌলতপুর থানার এফআইআর নং-৪, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-১২৩, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ নুরুল ইসলাম, বিপি-৬৮৮৮০৭৬৩৬৬।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।