[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, সনাতন ধর্ম একটি প্রাচীন ধর্ম। দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য প্রায় ৫ হাজার ২৫১ বছর আগে দ্বাপরযুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এক যুগ সন্ধিক্ষণে
বসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে কংসের কারাগারে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। আটঘরিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
তিনি আরও বলেন, অত্যাচারী কংসের হাত থেকে শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষদের বাঁচাতে ও তাদের অধিকার প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। শুধু সনাতন ধর্ম নয়, জগতের সবার কল্যাণে তিনি কাজ করে গেছেন। পরবর্তীতে অত্যাচারী কংস’কে পরমেশ্বর শ্রীকৃষ্ণ হত্যা করেন।
আটঘরিয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা সহ সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিনটি পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার সময় দিনটি উপলক্ষ্যে আটঘরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধর্মীয় পতাকা এবং বেলুন উড়িয়ে বর্ণাঢ্য জন্মাষ্টমী র‍্যালি ও আলোচনা সভা উদ্ধোধন করেন আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ।
উদ্ধোধন শেষে জন্মাষ্টমী র‍্যালিটি আটঘরিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মাতৃ মন্দিরে এসে শেষ হয়।
এতে পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্রী সুনীল কুমার সাহার সঞ্চালনায়  সভাপতিতমত্ব ম্রী নিরোদ কুমার কর্মকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক, বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী, সহসভাপতি আমজাদ হোসেন তুষার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম।
উক্ত র‍্যালি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জন্মাষ্টমী উপলক্ষ্যে বিভিন্ন উপজেলার মন্দির থেকে ব্যানারে আনন্দ র‍্যালি প্রদর্শনীতে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। র‍্যালি শেষে মন্দির প্রাঙ্গনে আগত সনাতন ধর্মাবলম্বী ধর্মপ্রাণ ভক্তদের পানি শরবত পান করান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।