[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে পাগলা শেয়ালের হামলা, আহত ৩

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে পাগলা শেয়ালের হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় চারটি ছাগল ও একটি গরুকে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে । শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে একটি শেয়াল জামতৈল এলাকায় চারটি ছাগলের ওপর হামলা করে। পরে দুপুর ২টার দিকে শেয়ালটি স্থানীয় রোকনের বাড়িতে ঢুকে একটি গরুকে আক্রমণ করে। এ সময় রোকনের স্ত্রী সাজেদা বেগমকে কামড় দেয়।
পরে একই এলাকার রহিম, পিতা মৃত আব্দুল গনি, এবং আরও একজনকে শেয়ালটি কামড় দেয় বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আক্রান্ত গরুটিকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত সাজেদা বেগমের স্বামী ফরহাদ আলী বলেন, ‘শেয়ালটি বাড়িতে ঢুকে গরুকে আক্রমণ করে। এ সময় আমার স্ত্রীসহ আরও দুজনকে কামড় দেয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। গরুটিকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ ঘটনায় জামতৈলসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেয়ালটি শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।